জয়পুরহাটে তেঘর উচ্চ বিদ্যালয়ের ৩ শিক্ষককে সংবর্ধনা প্রদান

আলী হাসান, জয়পুরহাট প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৫, ০৮:০৬ পিএম

জয়পুরহাটের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান তেঘর উচ্চ বিদ্যালয়ের ২ জন সাবেক শিক্ষক ও বর্তমান ১ জন শিক্ষককে বিদায় ও সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে তেঘর উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে স্কুলের সভাপতি আইয়ুব আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন স্কুলের সাবেক ছাত্র ও জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন।

স্কুলের সাবেক প্রধান শিক্ষক সোলাইমান আলী সরকার, সাবেক সহকারী শিক্ষক সৈয়দ মোজাম্মেল হোসেন দেওয়ান এবং সহকারী শিক্ষক মোঃ নজরুল ইসলাম এই তিনজন শিক্ষকের সম্মাননা ও বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মোত্তালেব মন্ডলের ব্যবস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের সাবেক ছাত্র ও জয়পুরহাট শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল প্রধান, স্কুলের সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী জাহিদ ইকবাল, জয়পুরহাট কৃষক দলের সদস্য সচিব কাজী মনজুরে মওলা পলাশ, দাতা পরিবারের সদস্য খায়রুল আলম, সহকারী প্রধান শিক্ষক মমিনুর রহমান, সহকারী শিক্ষক শরীফা রানী, সামছুল আলম, মাজেদুল ইসলাম, মাহমুদ হাসান পলাশ, হাজেরা খাতুন ডলি, সাবেক ছাত্র সোহেল রানা, মোহতেসাম রেজা, রাকিবুল হাসান রাকিব প্রমুখ।

পরে স্কুলের দাতা, প্রতিষ্ঠাতা এবং সাবেক শিক্ষকদের স্মরণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন পশ্চিম দেবীপুর বায়তুল মামুর জামে মসজিদের খতিব মুফতি রুহুল আমীন।

ইএইচ