কালিয়াকৈর-ধামরাই রোডে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৫, ০৩:০৫ পিএম

গাজীপুরের কালিয়াকৈর-ধামরাই সড়কের ডুবাইল কান্দাপাড়া এলাকায় শুক্রবার সকালে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে একটি অটোরিকশা যাত্রী নিয়ে কালিয়াকৈরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাচালক গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের নাম মুনজু (২০)। তিনি ঢাকা জেলার ধামরাই থানার বাগমারা এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।

ইএইচ