চৌগাছায় আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

এম এ মান্নান, চৌগাছা (যশোর) প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৫, ০২:১০ পিএম

যশোরের চৌগাছায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও উন্নয়নমূলক সিদ্ধান্ত গ্রহণে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর আক্তার।

সভায় বক্তব্য রাখেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান, উপজেলা সাবেক নৌকমান্ড বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, বিএনপির সভাপতি এম এ সালাম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোরশেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হাকিমপুর ইউপি চেয়ারম্যান মাসুদুল হাসান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও চৌগাছা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার কামাল আহম্মেদ।

সভায় আরও উপস্থিত ছিলেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রশিদ, প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, বিজিপির সুবেদার মাহবুবুর রহমান, আনসার ভিডিপি কর্মকর্তা ঈসরাফিল হোসেন, ধুলিয়ানী ইউপি চেয়ারম্যান মমিনুর রহমান, সুখপুকুরিয়া ইউপি চেয়ারম্যান হবিবার রহমান হবি, পাতিবিলা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান লাল, জগদিশপুর ইউপি চেয়ারম্যান মাস্টার সিরাজুল ইসলাম, এবং বিভিন্ন কলেজের প্রতিনিধি, ছাত্র নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি ও উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা।

সভায়, চৌগাছার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। ইউএনও শাহীনুর আক্তার বলেন, চৌগাছার বর্তমান অবস্থা সন্তোষজনক হলেও বাজার এলাকায় চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে। সকলের সমন্বিত মনিটরিং ও সহযোগিতা প্রয়োজন। সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও চোরাচালান প্রতিরোধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার প্রতিশ্রুতি দেন এবং সর্বস্তরের সহযোগিতা কামনা করেন।

জেএইচআর