দেবীগঞ্জ উপজেলাবাসীর আয়োজনে শুরু হয়েছে প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট–২০২৫।
বৃহস্পতিবার বিকেলে পৌর সদরের অবস্থিত মিনি স্টেডিয়াম মাঠে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে টুর্নামেন্টের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ পৌর বিএনপি’র সভাপতি সরকার ফরিদুল ইসলাম।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহেদুজ্জামান রাশেল, দেবীগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান সুমন, এবং পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সাদেকুজ্জামান হীরা।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় তেঁতুলিয়া একাডেমি ফুটবল দল বনাম লালমনিরহাট কালীগঞ্জ রয়েল একাডেমি ফুটবল দল। খেলা দেখতে মাঠজুড়ে দর্শকদের উপচেপড়া ভিড় ছিল, যা টুর্নামেন্টের প্রতি স্থানীয়দের আগ্রহের প্রমাণ।
৯০ মিনিটের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় তেঁতুলিয়া একাডেমি ১–০ গোল ব্যবধানে লালমনিরহাট কালীগঞ্জ রয়েল একাডেমি দলকে পরাজিত করে।
আয়োজক কমিটি জানায়, স্থানীয় খেলাধুলাকে এগিয়ে নেওয়া এবং তরুণ প্রজন্মের মাঝে ক্রীড়াচর্চার প্রতি আগ্রহ বাড়াতেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
ইএইচ