টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শামীম খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিলো বলে জানিয়েছেন মির্জাপুর থানার উপ-পরিদর্শক রাশেদ ফজল।
সোমবার সন্ধ্যার দিকে পৌরসভার পাহাড়পুর নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শামীম খান পৌরসভার পাহাড়পুর ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ওই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
পুলিশ জানায়, গত বছরের ১৫ আগস্ট শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ওপর হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় ছাত্রলীগের কয়েকজনসহ ৩৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১০০-১৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক জোবায়েদ ইসলাম নিঝুম। ওই মামলায় এজাহারভুক্ত আসামী ছিলেন শামীম।
ইএইচ