রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ২৮ নং চর কর্ণেশন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল খালেক এর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেল ২টার সময় বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এই বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
গোয়ালন্দ উপজেলার (ভারপ্রাপ্ত) প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল কাদের এর সভাপতিত্বে এবং শিক্ষক, অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলার ইনস্টাক্টর (ইউ.আর.সি) মো. নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জনাব নাসরিন নাহার সহ বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ।
ইএইচ