চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নতুন কমিটি অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। নবগঠিত এই কমিটিতে শিল্পপতি মোহাম্মদ আজিজুর রহমান পুনরায় সভাপতি এবং তরুণ শিল্পপতি ও বিকেএমইএ পরিচালক মো. ইয়াছিন টানা তৃতীয়বারের মতো সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
গত ৭ ডিসেম্বর দুদক চট্টগ্রাম জেলা কার্যালয় থেকে পূর্ণাঙ্গ কমিটির তালিকা অনুমোদন করেন দুদক সমন্বিত জেলা কার্যালয়–২ (চট্টগ্রাম) এর উপপরিচালক রিয়াজ উদ্দিন। গঠনতন্ত্র অনুযায়ী নতুন কমিটি আগামী তিন বছরের জন্য দায়িত্ব পালন করবে।
নবগঠিত কমিটি, সভাপতি মোহাম্মদ আজিজুর রহমান, সহ-সভাপতি প্রফেসর মোহাম্মদ মহিউদ্দীন চৌধুরী, অনজন মজুমদার, সাধারণ সম্পাদক মো. ইয়াছিন। সদস্য ফরিদা ইয়াসমিন (রুনু), শামসুন নাহার বেগম, মোহাম্মদ জামাল উদ্দিন, মোহাম্মদ মিসবাহ উদ্দীন, অ্যাডভোকেট মোহাম্মদ জোবাইর হোসেন
দুর্নীতি প্রতিরোধ কমিটির নিয়মিত কার্যক্রমের মধ্যে রয়েছে গণসচেতনতা বৃদ্ধি, সেমিনার আয়োজন, কর্মশালা, মতবিনিময় সভা, মানববন্ধন, পথসভা, বক্তৃতা ও রচনা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দুর্নীতিবিরোধী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন।
এছাড়া ধর্মীয় প্রতিষ্ঠানে আগত মানুষের মধ্যে দুর্নীতিবিরোধী মূল্যবোধ ছড়িয়ে দিতে বিশেষ সচেতনতামূলক কার্যক্রম চালানোর পরিকল্পনাও রয়েছে কমিটির।
উল্লেখ্য, পূর্ববর্তী কমিটিতে আজিজুর রহমান সভাপতি এবং মো. ইয়াছিন সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন। এবারও ইয়াছিন টানা তৃতীয়বারের মতো সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হলেন।
ইএইচ