বর্ণাঢ্য আয়োজনে জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

আলী হাসান, জয়পুরহাট প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২৫, ০৪:৫৮ পিএম

"দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা" এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ পালিত হয়েছে।

দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় নওগাঁ ও জয়পুরহাট জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয় থেকে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির কার্যক্রমের উদ্বোধন করা হয়। 

পরে সেখানে মানববন্ধন ও শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বর্ণাঢ্য র‍্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাটের জেলা প্রশাসক আল মামুন মিয়া, সিভিল সার্জন আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহমুদুন্নবী, উপ-সহকারী পরিচালক, জেলা দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় নওগাঁর আল মামুন সহ বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

ইএইচ