টুঙ্গিপাড়ায় জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৬, ০২:২৮ পিএম

“প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায় আস্থা আজ সমাজসেবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে গতকাল শনিবার বিকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি টুঙ্গিপাড়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।

র‍্যালিতে উপস্থিত ব্যক্তিবর্গ হলেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার জহিরুল আলম, সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার, সমাজসেবা অফিসার প্রকাশ চক্রবর্তী, মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচীসহ টুঙ্গিপাড়া ফায়ার সার্ভিসের সদস্য ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

টুঙ্গিপাড়া উপজেলা সমাজসেবা অফিসার প্রকাশ চক্রবর্তী সমাজসেবার মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন এবং সমাজসেবায় সকলের সম্মিলিত অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

র‍্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।

ইএইচ