ভেড়ামারায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে উপজেলা প্রশাসন

হেলাল মজুমদার, ভেড়ামারা প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৬, ০৮:২৯ পিএম

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা প্রশাসনের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। 

দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার বেলা ১১টার দিকে এই কম্বল বিতরণ করা হয়।

ভেড়ামারা উপজেলার মোকাররমপুর ইউনিয়নের মাওলাহাবাসপুর আশ্রয়ণ প্রকল্প ও মোকাররমপুর ইউনিয়ন পরিষদে, বাহিরচর ইউনিয়নের মসলেমপুর আশ্রয়ণ প্রকল্পে, টিকটিকিপাড়া আশ্রয়ণ প্রকল্পে ও বাহিরচর ইউনিয়ন পরিষদে অসহায় শীতার্ত মানুষের হাতে ২২০টি কম্বল তুলে দেওয়া হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমানসহ কর্মচারী ও গণমাধ্যমকর্মীগণ।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান বলেন, “শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব। দরিদ্র ও হতদরিদ্র মানুষ, যাদের শীতবস্ত্র নেই, শীত নিবারণের জন্য সামান্য একটি কম্বল নেই, এখন যত দ্রুত সম্ভব এসব মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।” তাই তিনি বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

ইএইচ