আক্কেলপুরে গণভোটে উদ্বুদ্ধকরণে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মো. আলী হাসান, জয়পুরহাট প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৬, ০৬:১৬ পিএম

জয়পুরহাটের আক্কেলপুরে গণভোটে উদ্বুদ্ধকরণে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার আক্কেলপুর সরকারি ফজর উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ৯টায় শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার ফারজানা জান্নাত। তিনি কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং প্রশিক্ষণার্থীদের অভিবাদন গ্রহণ করেন।

প্রধান অতিথি গণভোটকে গণতন্ত্রের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ উল্লেখ করে সঠিক তথ্য, দায়িত্বশীলতা ও নাগরিক সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন। সভায় উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. ইমরান হোসেন সভাপতিত্ব করেন।

বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মীর মোহাম্মদ আলী এবং এফইউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন। তারা গণভোটে অংশগ্রহণকে জাতীয় দায়িত্ব হিসেবে উল্লেখ করে শিক্ষার্থী, অভিভাবক ও জনগণের সম্পৃক্ততার আহ্বান জানান।

এছাড়া আক্কেলপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ. ফ. ম. রাইহান আলী, অভিভাবক ও শিক্ষার্থীরাও সভায় গণভোট বিষয়ে মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন।

সচেতনতা বৃদ্ধি ও গণতান্ত্রিক চর্চায় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে এ ধরনের সভা স্থানীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।

ইএইচ