ফেনীতে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-ম্যাগাজিন উদ্ধার

ফেনী প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৬, ০৪:২১ পিএম

ফেনীতে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল, ম্যাগাজিন উদ্ধার ও বিদেশি মদ জব্দ করা হয়েছে।

সোমবার রাত ১টার দিকে শহরের বিরিঞ্চি এলাকা থেকে এগুলো জব্দ করা হয় বলে জানিয়েছেন ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশব্যাপী আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস দমন ও মাদক নির্মূলের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী অসামরিক প্রশাসনের সহায়তায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে। 

সোমবার রাতে শহরের বিরিঞ্চি এলাকায় অভিযান চালিয়ে একটি ৯ এমএম পিস্তল, ১টি ম্যাগাজিন ও এক বোতল বিদেশি মদ জব্দ করা হয়। জব্দ করা অস্ত্র ও সরঞ্জাম ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ফেনী মডেল থানা ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান, এ বিষয়ে অস্ত্র ও মাদক আইনে মামলা দায়ের করা হবে।

ইএইচ