বাজিতপুরে বিএনপির দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৬, ০৮:০০ পিএম

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা সরারচর ইউনিয়ন ৬ ওয়ার্ড বিএনপির উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে উত্তর সরারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তর সরারচর ৬ ওয়ার্ড বিএনপির সভাপতি ইসমাইল হোসেন কাঞ্চন।

সঞ্চালনা করেন উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সংস্থা (জাসাস) এর যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমেদ মানিক। 

অনুষ্ঠানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি স্বতন্ত্র প্রার্থী শেখ মুজিবুর রহমান ইকবালের পক্ষে সমর্থন ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক শেখ রাফিদ রহমান, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মুর্তজা আলী জাহাঙ্গীর, সরারচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিটন ভূঁইয়া, সহ-সভাপতি নাসির উদ্দিন ভূঁইয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বাবু সুজন বণিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক খাজা মোল্লা, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. মামুন মিয়া, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রুবেল ভূঁইয়া, কৃষক দলের সাধারণ সম্পাদক গফরান, সাংগঠনিক সম্পাদক আব্দুল সলিম ও যুবদল নেতা মো. শফিক প্রমুখ।

বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের আবেগ ও বাংলাদেশের নেত্রী। আগামী ১২ ফেব্রুয়ারি দল-মত নির্বিশেষে শেখ মুজিবুর রহমান ইকবালকে বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীর ভোট দিয়ে বিজয়ী করে দেশনায়ক তারেক রহমানকে বাজিতপুর-নিকলী আসনটি উপহার দেওয়ার আহ্বান জানান তারা।

ইএইচ