নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্যসহ ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জের আরামবাগ চিত্তরঞ্জন বড় পুকুর পাড় সংলগ্ন একটি বাগান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
উদ্ধারকৃত সরঞ্জাম ও মাদক অভিযানকালে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ১টি চাপাতি, ১টি সুইচ গিয়ার চাকু, ১টি ধারালো ছুরি, ১টি কুড়াল, ১টি করাত, ১টি লোহার রড ও ১টি এসএস পাইপ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া তল্লাশি চালিয়ে তাঁদের কাছ থেকে ১০০ পুরিয়া হেরোইন ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে পুলিশ।
গ্রেপ্তারকৃতদের পরিচয় গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- মো. মহিন (২৯), মো. সজিব (২৮), মো. রনি (৩০), মো. বাবু (৩০), মো. হাসান (২০) ও ইমন (২৫)। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির প্রস্তুতির কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।
আইনি ব্যবস্থা সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (এসআই) গাজী মাহতাব উদ্দিন বাদী হয়ে গ্রেপ্তারকৃত ৬ জনসহ অজ্ঞাতনামা আরও ৮/৯ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত আসামিদের ইতোমধ্যে আদালতে পাঠানো হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।
জেএইচআর