গোয়ালন্দ সাংবাদিক ফোরামের নতুন তিন সদস্যকে ফুলেল শুভেচ্ছায় বরণ

সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৬, ০৪:২৩ পিএম

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় সাংবাদিকদের অন্যতম সংগঠন ‘গোয়ালন্দ সাংবাদিক ফোরামে’ নবনির্বাচিত তিন সদস্যকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়েছে। নতুন তিন সদস্য হলেন গ্রিন টিভির রাজবাড়ী জেলা প্রতিনিধি মো. সোহাগ মিয়া, দৈনিক জনকণ্ঠ পত্রিকা ও চ্যানেল এস টিভির গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি মো. জাহিদুল ইসলাম এবং দৈনিক সময়ের আওয়াজ পত্রিকার গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি নুরুল হক মিলন।

বৃহস্পতিবার রাত ৯টায় গোয়ালন্দ সাংবাদিক ফোরামের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সংগঠনের মাসিক সভায় তাঁদের বরণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক এবং দৈনিক যুগান্তর ও নাগরিক টিভির রাজবাড়ী জেলা প্রতিনিধি হেলাল মাহমুদ। 

সভা সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব ও দৈনিক ইনকিলাব পত্রিকার গোয়ালন্দ উপজেলা সংবাদদাতা মোজাম্মেল হক লাল্টু।

এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও যুগান্তর পত্রিকার গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি শামীম শেখ, সদস্য ও দৈনিক প্রথম আলো পত্রিকার রাজবাড়ী জেলা প্রতিনিধি এম রাশেদুল হক রায়হান, যুগ্ম আহ্বায়ক ও দৈনিক বাংলা পত্রিকার জেলা প্রতিনিধি মইনুল হক মৃধা, যুগ্ম সদস্য সচিব ও দৈনিক আমার সংবাদ ও আমাদের রাজবাড়ী পত্রিকার গোয়ালন্দ প্রতিনিধি মো. সাজ্জাদ হোসেন, সদস্য ও দৈনিক আজকের দর্পণ পত্রিকার জেলা প্রতিনিধি মো. শাকিল মোল্লা প্রমুখ।

নবনির্বাচিত তিনজন সদস্য গোয়ালন্দ সাংবাদিক ফোরামের সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানান। সেই সাথে তারা ফোরামের সকল নিয়ম-নীতি মেনে চলা এবং সততা, ন্যায়-নিষ্ঠা ও জনকল্যাণমুখী সাংবাদিকতার মাধ্যমে সংগঠনের ভাবমূর্তি উজ্জ্বল করার অঙ্গীকার ব্যক্ত করেন।

ইএইচ