আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল চারটায় তিতাস নদীর পাড় সংলগ্ন চৈয়াড়কুড়ি মাদ্রাসা মাঠে এ সভার আয়োজন করা হয়।
গোকর্ণ ইউনিয়ন বিএনপির সভাপতি এ কে এম খালেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদের সঞ্চালনায় জনসভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে বিএনপির প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপ-প্রেস সচিব ও দৈনিক আমার দেশের নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব অধ্যাপক আবুল কামাল আজাদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট গোলাম সারোয়ার খোকন, নাসিরনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন, সাবেক সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলী আজম চৌধুরী ও ঢাকা দক্ষিণ মহানগর বিএনপির সদস্য নাদিয়া আক্তার পাপন।
এ ছাড়া জনসভায় উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা ধানের শীষ প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণা জোরদার করার আহ্বান জানান। পাশাপাশি দলের নীতি ও আদর্শ তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়া এবং জনমত গঠনের ওপর গুরুত্বারোপ করেন। নেতাকর্মীরা আসন্ন নির্বাচনকে সামনে রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
ইএইচ