মধ্যনগরে দুটি এয়ারগানসহ গ্রেপ্তার ২

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৬, ০৩:২৬ পিএম

সুনামগঞ্জের মধ্যনগরে পুলিশ ও সেনাসদস্যদের যৌথ অভিযানে দুটি এয়ারগান ও ৯৬৫ রাউন্ড সিসাসহ (গুলি) দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

রোববার দুপুরে মধ্যনগর সদর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মো. নেহার উদ্দীনের ছেলে মো. জাহাঙ্গীর আলম (৩২) ও মো. মিজানুর রহমান ফরহাদ ওরফে পরাগ (৩৬)। 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মধ্যনগর থানা পুলিশ ও অস্থায়ী সেনা ক্যাম্পের সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযানে জাহাঙ্গীর আলমের ঝুমকা ইলেকট্রনিক্স ও পরাগের ইলেকট্রনিক্স ভবন থেকে দুটি এয়ারগান ও পাঁচ প্যাকেটে রাখা ৯৬৫ রাউন্ড সিসা উদ্ধার করা হয়।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শাহাবুদ্দিন শাহীন জানান, এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইন ও বন্য প্রাণী সংরক্ষণ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের সোমবার পুলিশ পাহারায় আদালতে পাঠানো হবে।

ইএইচ