আসন্ন ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-১ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম গোয়ালন্দ উপজেলার বিচ্ছিন্ন চরাঞ্চল দেবগ্রাম ইউনিয়নের বেতকা ও রাখালগাছি এলাকায় গণসংযোগ করেছেন।
বৃহস্পতিবার সকালে ট্রলারযোগে নদী পার হয়ে নেতাকর্মীদের সাথে নিয়ে সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তিনি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন।
গণসংযোগ ও নির্বাচনী প্রচারণাকালে অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম চরবাসীর বিভিন্ন সুবিধা-অসুবিধার কথা শোনেন। তিনি নির্বাচিত হলে চরাঞ্চলের মানুষের উন্নয়ন ও নাগরিক সুযোগ-সুবিধা নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন।
গণসংযোগকালে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক ও সাবেক জেলা আমীর আক্তারুজ্জামান, রাজবাড়ী সদর উপজেলা আমীর (ভারপ্রাপ্ত) সহকারী অধ্যাপক মো. হেলাল উদ্দিন, গোয়ালন্দ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অ্যাডভোকেট মো. মোশারফ হোসেন, পৌর আমীর জালাল উদ্দিন প্রামাণিক, রাজবাড়ী পৌর যুব বিভাগ সভাপতি রাজু আহমেদ ও দেবগ্রাম ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোহাম্মদ আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইএইচ