ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী বুধবার (১২ ফেব্রুয়ারি) থেকে টানা তিন দিনের ছুটিতে দেশের দ্বিতীয় বৃহত্তম দিনাজপুরের হিলি স্থলবন্দর। এ সময় বন্দর দিয়ে আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম বন্ধ থাকবে।
হিলি কাস্টমস সুপার এম আর জামান বাঁধন জানান, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সরকারি নির্বাহী আদেশ অনুযায়ী বুধবার ও বৃহস্পতিবার দুই দিন ছুটি ঘোষণা করা হয়েছে। সেই সাথে শুক্রবার সাপ্তাহিক ছুটি, সব মিলিয়ে তিন দিন আমদানি রপ্তানি বন্ধ থাকবে। এবং বন্দরের অভ্যন্তরীণ কোন ধরনের কার্যক্রম পরিচালিত হবে না।
তিনি আরও জানান, তিন দিন শেষে আগামী শনিবার (১৪ ফেব্রুয়ারি) থেকে আমদানি রপ্তানিসহ বন্দরের সকল কার্যক্রম পুনরায় চালু হবে।
এএন