নাগরপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশিত: মার্চ ৫, ২০২৬, ০৮:০২ পিএম

টাঙ্গাইলের নাগরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে আজ ১৫ রমজান এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জামায়াতে ইসলামী কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মাহফিলের প্রধান অতিথি ছিলেন এনডিএফ (NDF) টাঙ্গাইল জেলা শাখার সভাপতি ডা. এ.কে.এম আব্দুল হামিদ, যিনি রমজানের পবিত্রতা রক্ষা এবং দেশের ক্রান্তিলগ্নে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

ইউপজেলা জামায়াতে ইসলামী-এর আমির মাওলানা মো. রফিকুল ইসলাম সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন। সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম পুরো মাহফিল সুশৃঙ্খলভাবে সম্পন্ন করেন।

উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের স্থানীয় নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), এনসিপি (NCP) ও অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরা। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ওলামায়ে কেরাম এবং মিডিয়ার সাংবাদিকবৃন্দও অনুষ্ঠানে অংশ নেন।

ইফতারের পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতের পর উপস্থিত সকল রাজনৈতিক ও সামাজিক নেতারা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কুশল বিনিময় করেন এবং ইফতারে শরিক হন।

বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, এই আয়োজন স্থানীয় পর্যায়ে রাজনৈতিক সম্প্রীতি এবং ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করবে।

জেএইচআর