ফেনীতে ইফতার ও দোয়া মাহফিলে বিশিষ্টজনদের মিলনমেলা

ফেনী প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১৩, ২০২৬, ১১:৪১ পিএম

পবিত্র মাহে রমজান উপলক্ষে ফেনী পৌরসভার সাবেক প্যানেল মেয়র মো. ওমর ফারুক বেলাল ভূঁইয়া বেলালের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১৩ মার্চ) বিকেলে শহরের ১০নং ওয়ার্ডের এলাহি বক্স ভূঁইয়া বাড়ি প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আয়োজিত এই ইফতার মাহফিলে ব্যবসায়ী, শিক্ষক, রাজনীতিবিদ, সমাজসেবক ও উলামায়ে কেরামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়।

অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াকুব নবী, বৃহত্তর নোয়াখালী জামায়াতের সাবেক আমীর মাওলানা আবদুস সাত্তার, জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আবু ইউসুফ এবং জেলা আইনজীবী সমিতির সদ্য সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুল আমিন খান।

এছাড়াও ফেনী কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি এম মামুনুর রশীদ, বিশিষ্ট ব্যবসায়ী কফিল উদ্দিন চৌধুরী ও রফিকুর রহমান ভূঁইয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

জেএইচআর