গোয়ালন্দে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ বিতরণ

সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ (রাজবাড়ী)  প্রকাশিত: মার্চ ১৯, ২০২৬, ০৮:১৯ পিএম

রাজবাড়ীর গোয়ালন্দে পবিত্র ঈদুল ফিতর-২০২৬ উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে মানবিক সহায়তার অর্থ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ হলরুমে গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে এই অর্থ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাথী দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু এবং সাবেক সদস্য সচিব নাজিরুল ইসলাম তিতাস। এছাড়া উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং পৌরসভা ও চারটি ইউনিয়নের উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস জানান, পবিত্র ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে গোয়ালন্দ উপজেলার একটি পৌরসভা ও চারটি ইউনিয়নের জন্য মোট ৩ লক্ষ টাকা বরাদ্দ পাওয়া গেছে। এই বরাদ্দকৃত অর্থ উপজেলার ২০৮ জন যাচাইকৃত প্রকৃত উপকারভোগীর মধ্যে সুষমভাবে বণ্টন করা হয়েছে। ঈদের আগে এই সহায়তা পেয়ে স্থানীয় দুস্থ পরিবারগুলোর মধ্যে স্বস্তি ও আনন্দ লক্ষ্য করা গেছে।

জেএইচআর