মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজ, নারায়ণগঞ্জের উদ্যোগে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও মেধা পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ নুসরাত রেবেকা।
অনুষ্ঠানে স্কুলের পুরাতন ভবন, শিক্ষার মানোন্নয়ন, সহশিক্ষা কার্যক্রম এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজ তুলে ধরা হয়।
পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করা হয় এবং মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি অ্যাড. আবুল কালাম।
বিশেষ অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলী নূর, জেলা শিক্ষা অফিসার মো. আতিকুর রহমান, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকূল ইসলাম রাজিব প্রমুখ। অনুষ্ঠানটি শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিদের প্রাণবন্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
এএন