বরিশালের মেহেন্দিগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) সকাল ১১টায় দলীয় কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দিপেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল, বরিশাল জেলা উত্তরের যুগ্ম আহ্বায়ক মাওলানা বাহাউদ্দীন।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা হাফিজুর রহমান, হাফেজ মাওলানা আমজাদ হোসেন বিশ্বাস, হাফেজ মাওলানা আব্দুস সালাম এবং হাফেজ মাওলানা মোহাম্মদ ইসমাইলসহ স্থানীয় ওলামায়ে কেরামগণ।
সভায় বক্তারা দেশের বর্তমান সার্বিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করেন। ওলামা দলের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করতে এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচি সফল করতে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির শান্তি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতের মাধ্যমেই সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
জেএইচআর