পোরশায় ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় 

পোরশা (নওগাঁ) প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৬, ০৩:১২ পিএম

নওগাঁর পোরশায় উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে উপজেলা প্রেসক্লাবের নবগঠিত কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম বলেন, জনগণের কাছে সরকারি সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রশাসনের বিভিন্ন কর্মসূচির সঙ্গে সাংবাদিকদের সম্পৃক্ততা রয়েছে। এ ক্ষেত্রে তিনি সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন। নবগঠিত উপজেলা প্রেসক্লাবের কমিটিকে স্বাগত জানিয়ে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা, পেশাগত দায়িত্ব পালনে সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।

উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক ডিএম রাশেদ, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সহ-সভাপতি আব্দুল মান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, কোষাধ্যক্ষ তোফাজ্জল হোসেন ও সদস্য ইউসুফ আলী এ সময় উপস্থিত ছিলেন।

এএন