বরিশালের গৌরনদীতে মোটরসাইকেলের ট্যাংকিতে গ্যাস ঝালাই দেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে কলেজ ছাত্রসহ দুইজন গুরুতর আহত হয়েছেন। রোববার রাতে আহতদের মুমূর্ষু অবস্থায় ঢাকা বার্ন ইউনিটে প্রেরণ করা হয়েছে।
আহতরা হলেন গৌরনদী টেক্সটাইল ইনস্টিটিউটের ছাত্র ও উপজেলা গেট সংলগ্ন সেবা ফিজিওথেরাপি সেন্টারের কর্মী মেহেদী হাসান রাজু (২৩) এবং থেরাপি সেন্টারের মালিকের ভাগ্নে জিসান (১৬)।
ফিজিওথেরাপি সেন্টারের মালিক নারগিস আক্তার জানান, রোববার বেলা এগারোটার দিকে মোটরসাইকেলের ট্যাংকি ঝালাই দেওয়ার জন্য কলেজ ছাত্র মেহেদী এবং তার বোনের ছেলে জিসান আশোকাঠী আখিঁ ক্লিনিক সংলগ্ন একটি গ্যারেজে যায়। সেখানে গ্যাস ঝালাই দেওয়ার সময় অগ্নিকাণ্ডে তারা দুইজন দগ্ধ হয়ে গুরুতর আহত হন। খবর পেয়ে তাদের প্রথমে উপজেলা ও পরে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই ঢাকা বার্ন ইউনিটে প্রেরণ করা হয়।
হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার জাহিদুল ইসলাম জানান, সিলিন্ডার বিস্ফোরণে আহত ওই দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে।
এএন