ফরিদপুরের জেলা প্রশাসকের সঙ্গে মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশিত: মে ১৪, ২০২৬, ০৪:৩৮ পিএম

ফরিদপুরের নবনিযুক্ত জেলা প্রশাসক আফজাল হোসেন খান পলাশের সঙ্গে মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার দুপুর ১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এই সৌজন্য সভাটি অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে উৎসাহ প্রদান করেন। তিনি বলেন, “সাংবাদিকরা হচ্ছেন সমাজের আয়না। আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের নানা অসঙ্গতি ও খবরের পেছনের খবর জনগণের সামনে তুলে ধরবেন এটাই প্রশাসনের প্রত্যাশা।” তিনি জেলার সার্বিক উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

সভায় মধুখালী প্রেসক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি মো. মনিরুজ্জামান মৃধা মন্নু ও সাধারণ সম্পাদক মো. মেহেদী হোসেন পলাশ।

অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মো. মতিয়ার রহমান খান, সহ-সভাপতি মো. রমজান আলী বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মফিজুর রহমান মুবিন ও মো. সালেহীন সোয়াদ সাম্মী, প্রচার সম্পাদক মো. রাজিব হোসেন। এছাড়াও কার্যনির্বাহী সদস্য মো. সুজল খান, বিপ্রজিৎ বিশ্বাস, সালমান আহম্মেদসহ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকরা সভায় অংশগ্রহণ করেন।

সভা শেষে সাংবাদিকরা জেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও জনভোগান্তি নিরসনে জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

জেএইচআর