নীলফামারীর সৈয়দপুরে বিএনপির রাজনীতিতে নতুন সংযোজন হিসেবে কামারপুকুর ইউনিয়নের ইকবাল হোসেন বিপু তালুকদার প্রায় শতাধিক কর্মীসহ বিএনপিতে যোগদান করেছেন।
বৃহস্পতিবার (৪ জুন) রাতে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব আব্দুল গফুর সরকারের নিজস্ব কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে এই যোগদান অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে ইকবাল হোসেন বিপু তালুকদার বিএনপির আদর্শ ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক দর্শনে অনুপ্রাণিত হয়ে দলে যোগদান করেন বলে জানান।
স্থানীয় সমাজসেবক ও কামারপুকুর বাজার এলাকার বাসিন্দা বিপু তালুকদার বলেন, তিনি পূর্বে কোনো রাজনৈতিক দলে যুক্ত ছিলেন না। তবে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করার লক্ষ্যেই বিএনপিতে যোগ দিয়েছেন।
তার সঙ্গে শতাধিক অনুসারীও এ সময় বিএনপিতে যোগ দেন বলে জানা গেছে। অনুষ্ঠানটি ছিল আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত।
এম জি