কেন্দ্রীয় যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে ঘাটাইলে আনন্দ র‌্যালি

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশিত: জুন ৭, ২০২৬, ০৬:১৮ পিএম

টাঙ্গাইলের ঘাটাইলে কেন্দ্রীয় যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেল ৪টায় ঘাটাইল সরকারি জিবিজি কলেজ মাঠ থেকে র‌্যালিটি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিজয়-৭১ চত্বরে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে যুবদল, বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তারা নবগঠিত কেন্দ্রীয় যুবদল কমিটিকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং সংগঠনকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন ঘাটাইল উপজেলা যুবদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম দুলাল, পৌর যুবদলের সাবেক সভাপতি মো. শহিদুল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামান তরুণ এবং সাবেক সদস্য সচিব মোস্তাক আহমেদ সাগর।

বক্তারা বলেন, নবগঠিত কমিটির নেতৃত্বে যুবদল দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা নতুন নেতৃত্বের সফলতা কামনা করেন এবং দলীয় কর্মকাণ্ডে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আনন্দ র‌্যালিতে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এম জি