বোদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

মো. মাহমুদুল হাসান বাবু, পঞ্চগড় প্রকাশিত: জুলাই ৬, ২০২৬, ০১:৩৫ পিএম

‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ- সবার আগে বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে প্রথমবারের মতো সারাদেশের ন্যায় বোদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত হয়েছে।

সোমবার সকালে বোদা উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

র‌্যালি শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা, ঋণ ও গাছের চারা বিতরণ এবং সুফলভোগীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আওলাদ হোসেন, পাঁচপীর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির লায়ন, উপজেলা মসজিদের পেশ ইমাম মাওলানা সোলায়মান আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে পল্লী উন্নয়ন উদ্যোক্তা খাতে ২০ জন ব্যক্তির মাঝে ২০ লাখ টাকার ঋণ বিতরণ করা হয়। একই সঙ্গে গাছের চারাও বিতরণ করা হয়।

এএন