জামালপুরের সরিষাবাড়ীতে দরিদ্র ও প্রান্তিক শিশুদের মাঝে স্কুল ব্যাগ, ছাতা, গাছের চারা, মুরগি ও মুরগির ঘর বিতরণ করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) দুপুরে সরিষাবাড়ী পৌরসভার তাড়িয়াপাড়া এলাকায় সরিষাবাড়ী শিশু উন্নয়ন প্রকল্প কার্যালয় প্রাঙ্গণে এ সহায়তা বিতরণ করা হয়।
মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের আয়োজনে, মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন ব্যাপ্টিস্ট এইড-বিবিসিএফের পরিচালনায় এবং কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের অর্থায়নে এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়।
সরিষাবাড়ী শিশু উন্নয়ন প্রকল্পের ব্যবস্থাপক সঞ্জিত বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্পের উপদেষ্টা পাস্টর খোকন রায়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) জামাল উদ্দিন, সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম, সমাজসেবক আব্দুল আলিম, আব্দুস সালাম, শাহিনুর ইসলাম, সুলতান মাহমুদ এবং বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরামের কার্যনির্বাহী কমিটির সংগঠক আবুল হোসেন।
এ সময় প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী, উপকারভোগী শিশু ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও জীবনমান উন্নয়নে এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
এম জি