ভারতে শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন দিলেন থালাপতি বিজয়

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুলাই ২৩, ২০২৬, ০২:৪৮ পিএম

অভিনেতা থেকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হওয়া থালাপতি বিজয় অবশেষে নয়াদিল্লিতে চলমান ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র আন্দোলন নিয়ে মুখ খুলেছেন। নিট (NEET) পরীক্ষা ব্যবস্থা বাতিলের দাবি জানিয়ে আন্দোলনকারীদের প্রতি সমর্থন প্রকাশ করেছেন তিনি।

বুধবার নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে তামিল ভাষায় দেওয়া এক পোস্টে বিজয় বলেন, তার দল টিভিকে (TVK)-র অবস্থান শুরু থেকেই স্পষ্ট- নিট পরীক্ষা পুরোপুরি বাতিল করতে হবে।

তিনি লেখেন, “নিট ইস্যুতে টিভিকে কখনো আপস করবে না। এ নিয়ে আমরা কোনো মিথ্যা প্রতিশ্রুতি দেব না কিংবা ভোট-ব্যাঙ্কের রাজনীতি করব না। এই পরীক্ষা শুধু শিক্ষার্থীদের জন্য নয়, তাদের পরিবারগুলোর জন্যও চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।”

থালাপতি বিজয়ের এই মন্তব্য এমন সময় এলো, যখন নিট প্রশ্নফাঁস কেলেঙ্কারি এবং শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবিতে দিল্লিতে আন্দোলন অব্যাহত রয়েছে। আন্দোলনকারীরা পরীক্ষা ব্যবস্থা বাতিল এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ বিভিন্ন দাবিতে অনড় অবস্থানে রয়েছেন।

এএন