ইরানে পূর্বনির্ধারিত হামলা বাতিলের ঘোষণা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জুন ১২, ২০২৬, ০২:৪৫ এএম

ইরানে পূর্বপরিকল্পিত সামরিক হামলার অভিযান বাতিলের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের খার্গ দ্বীপে বড় ধরনের হামলার হুমকির পরপরই এই সিদ্ধান্ত নেওয়া হয়।

তিনি জানান, ইরানের শীর্ষ নেতৃত্ব এবং একাধিক আঞ্চলিক দেশের সঙ্গে আলোচনার পর এ সিদ্ধান্তে পৌঁছানো হয়েছে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’ এ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সঙ্গে আলোচনা হয়েছে। সেই আলোচনার ভিত্তিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ইরানে নির্ধারিত হামলা ও বোমা বর্ষণ বাতিল করা হয়েছে।

এর আগে সাম্প্রতিক সময়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি উত্তেজনা ও সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছিল।

এম জি