নরসিংদীতে নতুন সরকারি মেডিকেল কলেজ অনুমোদন

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুন ১৪, ২০২৬, ০৭:৪৩ পিএম

নরসিংদী জেলায় সরকারি মেডিকেল কলেজ নির্মাণের অনুমোদন দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

রোববার স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।

জানা গেছে, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর নরসিংদীতে নতুন মেডিকেল কলেজ স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়। পরে আনুষ্ঠানিকভাবে এর অনুমোদন দেওয়া হয়।

সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল নরসিংদী-৪ (মনোহরদী-বেলাবো) আসনের সংসদ সদস্য। তিনি চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ নেন। পরে তিনি নিজ জেলায় সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেন।

এম জি