শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে গভীর শ্রদ্ধা জানিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ।
রোববার দুপুর সাড়ে ১২টায় রাজধানীর জিয়া উদ্যানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি এই শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির এই শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে পুরো জিয়া উদ্যান ও এর আশপাশের এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সকাল থেকেই সেখানে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন ছিলেন।
এর আগে দিনের প্রথম কর্মসূচিতে বেলা সাড়ে ১১টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। সেখানে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি মাজার জিয়ারত ও শ্রদ্ধা জানাতে জিয়া উদ্যানে আসেন।
জেএইচআর