মির্জা ফখরুল

চাটুকারিতা কাকে বলে মিডিয়া দেখলে বুঝা যায়

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুন ১৪, ২০২৬, ০১:০০ পিএম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চাটুকারিতা কাকে বলে এখন মিডিয়াকে দেখলে বুঝা যায়। মিডিয়ার সমস্যা তো এখন বিশাল। সবচেয়ে বড় সমস্যা হলো মিডিয়া আর এখন মিডিয়া নেই। আমরা লাস্ট রেজিমে দেখেছি কিভাবে চাটুকারিতা হয়েছে।

রোববার (১৪ জুন) এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের উদ্দেশে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, গণমাধ্যমগুলো এখন আর প্রকৃত অর্থে গণমাধ্যম নেই, বরং তা বিজনেস হাউসের প্রতিনিধিতে পরিণত হয়েছে।

তিনি সাংবাদিকদের উদ্দেশে আরও বলেন, আমরা আশা করব আপনারা এখন বের হয়ে এসেছেন, লড়াই করেছেন এর বিরুদ্ধে এটা ভালোভাবে কাজে লাগান। আমরা আপনাদের সাথে আছি।

এ সময় তিনি আরও বলেন, জিয়াউর রহমান রাষ্ট্রের প্রতিটি খাতের উন্নয়নে কাজ করেছেন এবং বাংলাদেশি জাতীয়তাবাদ সত্ত্বার বিকাশ ঘটিয়েছেন।

তিনি দাবি করেন, গণতন্ত্রকে উত্তম শাসনব্যবস্থা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন শহিদ জিয়া এবং দেশের ভঙ্গুর অর্থনীতিকে চাঙ্গা করার চেষ্টা করেছেন।

এম জি