গুম ও অপহরণের ঘটনা নিয়ে নাটক সাজানো এবং ধর্ষণসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ তুলে ছাত্রশিবিরের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ছাত্রদল।
শনিবার (১৩ জুন) রাতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগ মোড় পর্যন্ত একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। রাত ৯টায় শুরু হওয়া মিছিলে অংশ নেওয়া ছাত্রদলের নেতাকর্মীরা ছাত্রশিবিরবিরোধী বিভিন্ন স্লোগান দেন।
কর্মসূচিতে অংশগ্রহণকারী ছাত্রদলের নেতাকর্মীরা গণমাধ্যমকে জানান, গুম ও অপহরণের নাটক সাজিয়ে প্রকৃত ভুক্তভোগীদের অবমাননা করা হচ্ছে। পাশাপাশি অনলাইনে সংঘবদ্ধভাবে সরকারকে মিথ্যা দোষারোপ এবং গুপ্ত নেতাকর্মীদের মাধ্যমে ধর্ষণ ও নারী নির্যাতনের মতো ঘৃণ্য অপরাধ সংঘটনের প্রতিবাদ জানাতেই এ বিক্ষোভের আয়োজন করা হয়েছে।
এম জি