ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ঘূর্ণিঝড় ‘সিত্রাং’: প্রধানমন্ত্রীর ২৬ অক্টোবর অনুষ্ঠান স্থগিত

মো. মাসুম বিল্লাহ

অক্টোবর ২৪, ২০২২, ১২:২৪ পিএম

ঘূর্ণিঝড় ‘সিত্রাং’: প্রধানমন্ত্রীর ২৬ অক্টোবর অনুষ্ঠান স্থগিত

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের ফলে আগামী ২৬ অক্টোবর বেজা কর্তৃক অনুষ্ঠিতব্য প্রধানমন্ত্রীর অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।

সোমবার (২৪ অক্টোবর) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) পরামর্শক আবদুল কাদের খান এ তথ্য জানান।

তিনি বলেন, আগামী ২৬ অক্টোবর বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চলের আওতাধীন বিভিন্ন অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামো ও শিল্প কারখানার উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করার দিনক্ষণ নির্ধারণ করা হয়েছিল। তবে প্রাকৃতিক এই দুর্যোগের ফলে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে।

তিনি আরও বলেন, অনুষ্ঠানটি পরবর্তীতে নতুন তারিখ নির্ধারণ করে গণমাধ্যমকে জানানো হবে। অনুষ্ঠান স্থগিতের ফলে সংশ্লিষ্ট সবার অনাকাঙ্ক্ষিত অসুবিধার জন্য বেজা’র পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেন তিনি।

টিএইচ

Link copied!