ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা, ফিরলেন মোসাদ্দেক

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

জুন ৩, ২০২৬, ০৯:৪৪ পিএম

অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা, ফিরলেন মোসাদ্দেক

অস্ট্রেলিয়ার বিপক্ষে চলতি মাসে অনুষ্ঠিতব্য তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে সবচেয়ে বড় চমক অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতের প্রত্যাবর্তন।

দীর্ঘ প্রায় চার বছর পর জাতীয় দলে সুযোগ পেয়েছেন ৩০ বছর বয়সী এই ক্রিকেটার। তিনি সর্বশেষ ওয়ানডে ম্যাচ খেলেছিলেন ২০২২ সালের আগস্টে। এরপর দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে ছিলেন।

গত এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা সর্বশেষ ওয়ানডে সিরিজের দল থেকে এবার বাদ পড়েছেন আফিফ হোসেন ও মাহিদুল ইসলাম অঙ্কন। অন্যদিকে মোসাদ্দেকের পাশাপাশি দলে ফিরেছেন অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার নুরুল হাসান সোহান।

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ৯ জুন। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১১ ও ১৪ জুন।

প্রথম দুই ওয়ানডের জন্য বাংলাদেশ দল

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

এম জি

Link copied!