ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
গুলিস্তানে মরদেহ উদ্ধার

পদক পেল র‍্যাবের কুকুর

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

মার্চ ২০, ২০২৩, ১২:২২ পিএম

পদক পেল র‍্যাবের কুকুর

রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজারে ভবনে বিস্ফোরণের ঘটনায় তিন মরদেহ উদ্ধার করায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ডগ স্কোয়াডের এক কুকুরকে পুরস্কৃত করা হয়েছে।

সোমবার (২০ মার্চ) র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাজধানীর গুলিস্তানে একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করে তিন জন ব্যক্তির মরদেহ উদ্ধার করায় এই প্রথম র‍্যাবের ডগ স্কোয়াডের একটি কুকুর বীরত্বপূর্ণ কাজের জন্য র‍্যাব মহাপরিচালক পদক পাচ্ছে।

র‍্যাব সূত্র জানা যায়, বীরত্বপূর্ণ কাজের জন্য র‍্যাব মহাপরিচালক পদক পাওয়া র‍্যাবের ডগ স্কোয়াডের কুকুরের নাম চিতা। র‍্যাব ফোর্সেসের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও র‍্যাব মেমোরিয়াল ডে-২০২৩ উপলক্ষ্যে মহাপরিচালকের দরবার অনুষ্ঠানে ডগ স্কোয়াডের কুকুর চিতাকে মহাপরিচালক পদক দেওয়া হয়েছে।

গত ৭ মার্চ বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে গুলিস্তানের সিদ্দিক বাজারে একটি সাত তলা ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ২৪ জন নিহত হয়েছে। আহত হয়েছেন শতাধিক মানুষ।

আরএস

Link copied!