ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

আগামীকাল ১৩ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ফেব্রুয়ারি ১২, ২০২৫, ১০:৪৪ এএম

আগামীকাল ১৩ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

১৩ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর কয়েকটি এলাকায়। বৃহস্পতিবার (১৩ ফেব্রয়ারি) দুপুর থেকে গ্যাস পাইপলাইনের স্থানান্তর কাজের জন্য এ বিলম্ব বলে জানিয়েছে তিতাস।

বুধবার (১২ ফেব্রুয়ারি) দেওয়া এক বার্তায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেডের আওতাধীন এমআরটি লাইন ১-এর ভূগর্ভস্থ স্টেশনের (বিমানবন্দর ও খিলক্ষেত) অ্যালাইনমেন্ট থেকে তিতাস গ্যাসের বিদ্যমান গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য আগামী বৃহস্পতিবার দুপুর ১টা থেকে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত ২টা পর্যন্ত মোট ১৩  ঘন্টা কুর্মিটোলা হাসপাতাল, হোটেল রেডিসন, আরপিজিসিএল, ঢাকা রিজেন্সি, খিলক্ষেত এলাকা, কনকর্ড সিটি (নদীর পাড় পর্যন্ত), হোটেল লা মেরিডিয়ান, বলাকা ভবন, হাজী ক্যাম্প, কাওলাস্থ বিমানবন্দর ক্যাটারিং হাউস ও সিভিল এভিয়েশন কোয়ার্টারসহ তৎসংলগ্ন এলাকায় বিদ্যমান সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া জোয়ার সাহারা, নিকুঞ্জ ও আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বিআরইউ

Link copied!