ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মোহাম্মদপুরে অপরাধ দমনে সেনা অভিযানে গ্রেপ্তার ৭

আবু তাহের

আবু তাহের

জানুয়ারি ৩, ২০২৬, ১০:৫০ এএম

মোহাম্মদপুরে অপরাধ দমনে সেনা অভিযানে গ্রেপ্তার ৭

রাজধানীর রায়েরবাজার ও মোহাম্মদপুর এলাকায় ছিনতাই ও চাঁদাবাজির সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

শুক্রবার দিবাগত রাতে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শুক্রবার (২ জানুয়ারি) রাত ৮টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বসিলা আর্মি ক্যাম্পের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

প্রাথমিক তথ্যের ভিত্তিতে জানা যায়, রায়েরবাজার এলাকায় একটি অপরাধী চক্র নিয়মিত ছিনতাই ও চাঁদাবাজিতে জড়িত। এমন সংবাদের পর দ্রুত সেখানে অভিযান চালিয়ে প্রথম ধাপে ইকবাল হোসেন ও মিঠুন মির্দা নামের দুইজনকে আটক করা হয়।

পরবর্তী জিজ্ঞাসাবাদে আটকরা তাদের অন্যান্য সহযোগীদের অবস্থান সম্পর্কে তথ্য দেয়। সেই তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুরের লাউতলা এলাকায় দ্বিতীয় দফা অভিযান চালিয়ে আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন মো. আলী, নূরনবী ইসলাম, মো. সুমন, মো. রাব্বি ও মো. শাকিল।

অভিযান চলাকালে গ্রেপ্তারদের কাছ থেকে দুটি সামুরাই উদ্ধার করা হয় বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা।

তিনি আরও জানান, গ্রেপ্তার সাতজনকেই উদ্ধারকৃত অস্ত্রসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এএন

Link copied!