ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

এলিফ্যান্ট রোডে আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ১০, ২০২৬, ০২:৫৩ পিএম

এলিফ্যান্ট রোডে আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর এলিফ্যান্ট রোডের একটি সাত তলা আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল ৮টা ২৩ মিনিটে ভবনটির দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ শুরু করে।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের লিডার শফিকুল ইসলাম জানান, দমকল কর্মীদের প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। তবে প্রাথমিক অবস্থায় অগ্নিকাণ্ডের সঠিক কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, আগুনের উৎস এবং ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য অনুসন্ধানের পর পরবর্তীতে জানানো হবে। বর্তমানে ভবনটি নিরাপদ রয়েছে।

জেএইচআর

Link copied!