ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

১২ কেজি এলপিজির দাম কমেছে ২৪৪ টাকা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ২, ২০২৩, ০২:৫৬ পিএম

১২ কেজি এলপিজির দাম কমেছে ২৪৪ টাকা

ভোক্তাপর্যায়ে ১২ কেজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ১ হাজার ৪২২ টাকা থেকে কমিয়ে ১ হাজার ১৭৮ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ফলে দাম কমেছে ২৪৪ টাকা।

রোববার (২ এপ্রিল) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নতুন এ মূল্য ঘোষণা করেন বিইআরসি নতুন চেয়ারম্যান নুরুল আমিন। যা আজ সন্ধ্যা ৬টা থেকে প্রযোজ্য ও কার্যকর হবে এবং পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে।

তবে সরকারি এলপিজির ইআরএল/আরপিজিসিএল পর্যায়ের মূল্য অপরিবর্তিত থাকায় এবং সরকারি এলপিজির মূল্য সমন্বয়ের সঙ্গে সৌদি সিপির সংশ্লিষ্টতা না থাকায় সরকারি এলপিজির মূল্য অপরিবর্তিত থাকবে বলেও জানিয়েছেন বিইআরসির চেয়ারম্যান মো. নূরুল আমিন।

এর আগে মার্চ মাসে ভোক্তাপর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৪৯৮ টাকা থেকে ৭৬ টাকা কমিয়ে ১ হাজার ৪২২ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

ঘোষণায় বলা হয়, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে ভোক্তাপর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ৯৮ টাকা ১৭ পয়সা নির্ধারণ করা হয়েছে। এছাড়া রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহকৃত বেসরকারি এলপিজির ভোক্তাপর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ৯৪ টাকা ৯৪ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ভোক্তাপর্যায়ে অটোগ্যাসের মূসক ব্যতীত মূল্য প্রতি লিটার ৫১ টাকা ৭৬ পয়সা ও মূসকসহ মূল্য প্রতি লিটার ৫৪ টাকা ৯০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

তার আগে ফেব্রুয়ারি মাসে এলপিজি ১২ কেজি সিলিন্ডার গ্যাসের দাম ১ হাজার ২৩২ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৪৯৮ টাকা নির্ধারণ করা হয়েছিল।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিইআরসির সদস্য ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, ড. মো. হেলাল উদ্দিন, মো. কামরুজ্জামান, আবুল খায়ের মো. আমিনুর রহমান প্রমুখ।

রাব্বানি/আরএস

 

 

Link copied!