ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ইসলামী ব্যাংকের সাথে ড্যাফোডিল কম্পিউটারসের চুক্তি

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ৩, ২০২৫, ০৫:৪২ পিএম

ইসলামী ব্যাংকের সাথে ড্যাফোডিল কম্পিউটারসের চুক্তি

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও ডাফোডিল কম্পিউটারস পিএলসির মধ্যে একটি কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় ইসলামী ব্যাংকের ডিজিটাল পেমেন্ট প্লাটফর্ম সেলফিন ও আই পে সেফ পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ড্যাফোডিল কম্পিউটারস পিএলসির সকল ধরনের পেমেন্ট প্রদান করা যাবে। 

বৃহস্পতিবার ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদারের উপস্থিতিতে ড্যাফোডিল কম্পিউটারস পিএলসির জেনারেল ম্যানেজার জাফর আহমেদ পাটোয়ারী ও ব্যাংকের আশুলিয়া শাখাপ্রধান এবিএম মোস্তফা আলী হায়দার এ সমঝোতা স্মারকে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। 

এ সময় ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট একেএম মাহবুব মোরশেদ, বিজনেস প্রমোশন অ্যান্ড মার্কেটিং ডিভিশনপ্রধান (চলতি দায়িত্ব) মো. মাইনুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এ.এন.এম. তাওহিদুল ইসলাম এবং ড্যাফোডিল কম্পিউটারস পিএলসির ডেপুটি জেনারেল ম্যানেজার জহির উদ্দিনসহ উভয় প্রতিষ্ঠানের নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!