ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

প্রথম পাঁচ দিনে রেমিট্যান্স এসেছে ৪২ কোটি ২০ লাখ ডলার

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ৬, ২০২৫, ০৯:০২ পিএম

প্রথম পাঁচ দিনে রেমিট্যান্স এসেছে ৪২ কোটি ২০ লাখ ডলার

চলতি অক্টোবর মাসের প্রথম পাঁচ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৪২ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসেবে) ৫ হাজার ১৪৮ কোটি ৪০ লাখ টাকা। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, অক্টোবরের প্রথম পাঁচ দিনে রেমিট্যান্স এসেছে ৪২ কোটি ২০ লাখ ডলার। গত বছরের একই সময়ে এ পরিমাণ ছিল ৪২ কোটি ৫০ লাখ ডলার। সামান্য কম এসেছে হলেও চলতি অর্থবছরে রেমিট্যান্সপ্রবাহে প্রবৃদ্ধি বজায় রয়েছে।

২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ৫ অক্টোবর পর্যন্ত মোট ৮০০ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে দেশে। আগের অর্থবছরের একই সময়ে (২০২৪-২৫) এসেছিল ৬৯৬ কোটি ৭০ লাখ ডলার, অর্থাৎ বছরে রেমিট্যান্সে ১৪ দশমিক ৯ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সদ্য বিদায়ী সেপ্টেম্বর মাসে প্রবাসীরা পাঠিয়েছেন ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার, যা আগের মাস আগস্টের ২৪২ কোটি ১৯ লাখ ডলার ও জুলাইয়ের ২৪৭ কোটি ৭৮ লাখ ডলার এর তুলনায় বেশি।

গত অর্থবছর ২০২৪-২৫ সালে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে মার্চ মাসে ৩২৯ কোটি ডলার, যা ছিল বছরের রেকর্ড। পুরো অর্থবছরে প্রবাসী আয়ের পরিমাণ দাঁড়ায় ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার, আগের বছরের তুলনায় ২৬ দশমিক ৮ শতাংশ বেশি।

২০২৪-২৫ অর্থবছরের মাসভিত্তিক রেমিট্যান্সপ্রবাহ ছিল যথাক্রমে— জুলাই: ১৯১.৩৭ কোটি ডলার, আগস্ট: ২২২.১৩ কোটি, সেপ্টেম্বর: ২৪০.৪১ কোটি, অক্টোবর: ২৩৯.৫০ কোটি, নভেম্বর: ২২০ কোটি, ডিসেম্বর: ২৬৪ কোটি, জানুয়ারি: ২১৯ কোটি, ফেব্রুয়ারি: ২৫৩ কোটি, মার্চ: ৩২৯ কোটি, এপ্রিল: ২৭৫ কোটি, মে: ২৯৭ কোটি এবং জুন: ২৮২ কোটি ডলার।

বিশ্লেষকরা মনে করছেন, রেমিট্যান্স প্রবাহের ধারাবাহিকতা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখতে সহায়ক হবে।

ইএইচ

Link copied!