ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নভেম্বরের ১৫ দিনে প্রবাসী রেমিট্যান্স ১.৫২ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ১৬, ২০২৫, ০৭:১৫ পিএম

নভেম্বরের ১৫ দিনে প্রবাসী রেমিট্যান্স ১.৫২ বিলিয়ন ডলার

চলতি ২০২৫-২৬ অর্থবছরের নভেম্বর মাসের প্রথম ১৫ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১.৫২ বিলিয়ন মার্কিন ডলার। এর হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ১০ কোটি ১৫ লাখ ডলার রেমিট্যান্স।

রোববার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, নভেম্বরের প্রথম ১৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৫২ কোটি ২৭ লাখ ২০ হাজার ডলার। এর মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৪ কোটি ৯৯ লাখ ৬০ হাজার ডলার।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ৯ থেকে ১৫ নভেম্বর দেশে রেমিট্যান্স এসেছে ৭৬ কোটি ৮৪ লাখ ৮০ হাজার ডলার। ২ থেকে ৮ নভেম্বর দেশে এসেছে ৭১ কোটি ১০ লাখ ৭০ হাজার ডলার। আর নভেম্বরের প্রথম দিন প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৪ কোটি ৩১ লাখ ৮০ হাজার ডলার।

এর আগে, গত অক্টোবর মাসে দেশে এসেছে ২৫৬ কোটি ৩৫ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। রেমিট্যান্স পাঠানো দেশের মধ্যে সর্বাধিক রেমিট্যান্স এসেছে সৌদি আরব থেকে, এরপর যুক্তরাজ্য ও সংযুক্ত আরব আমিরাতের শীর্ষ অবস্থান রয়েছে।

ইএইচ

Link copied!