ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
গভর্নর

ধার করে নয়, সক্ষমতা দিয়েই রিজার্ভ বাড়াতে হবে

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ডিসেম্বর ১৮, ২০২৫, ১২:৫৪ পিএম

ধার করে নয়, সক্ষমতা দিয়েই রিজার্ভ বাড়াতে হবে

ধার করে বা আইএমএফের অর্থ দিয়ে নয়, বরং নিজেদের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমেই দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাজধানীর ইআরএফ মিলনায়তনে ‘ব্যাংকিং সেক্টর রিফর্ম: চ্যালেঞ্জ এবং করণীয়’ শীর্ষক এক সেমিনারে তিনি এই মন্তব্য করেন।

গভর্নর বলেন, বাংলাদেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ বর্তমানে প্রায় ৩৬ শতাংশে দাঁড়িয়েছে, যা সম্ভবত বিশ্বের মধ্যে সর্বোচ্চ। আমরা কোনো তথ্য গোপন করিনি, সব সত্য তুলে ধরছি। তবে ডিসেম্বর নাগাদ পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

দেশের অর্থনীতি নিয়ে আশ্বস্ত করে ড. মনসুর বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের অর্থনীতি ভেঙে পড়ার কোনো সম্ভাবনা নেই। তিনি আরও বলেন, আইএমএফ থেকে অর্থ নিয়ে রিজার্ভ দেখানোর প্রয়োজন নেই। আমাদের লক্ষ্য হচ্ছে নিজস্ব আয় ও ব্যবস্থাপনার মাধ্যমে চলতি বছরের মধ্যেই রিজার্ভ ৩৪ থেকে ৩৫ বিলিয়ন ডলারে নিয়ে যাওয়া।

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ১৭ ডিসেম্বর পর্যন্ত দেশের গ্রস (মোট) রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩২ হাজার ৪৮২ দশমিক ৮৮ মিলিয়ন ডলার। অন্যদিকে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী বর্তমানে রিজার্ভের পরিমাণ ২৭ হাজার ৮১৭ দশমিক ৮৬ মিলিয়ন মার্কিন ডলার।

জেএইচআর

Link copied!