ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ডিসেম্বরের ২১ দিনে এলো ২৩৩ কোটি ডলার রেমিট্যান্স

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ডিসেম্বর ২২, ২০২৫, ১০:১২ পিএম

ডিসেম্বরের ২১ দিনে এলো ২৩৩ কোটি ডলার রেমিট্যান্স

চলতি ডিসেম্বর মাসের প্রথম ২১ দিনেই দেশে ২৩৩ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতিদিন গড়ে প্রবাস আয়ের এই পরিমাণ ১১ কোটি ১৩ লাখ ডলার। 

সোমবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান হালনাগাদ এই তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, গত বছরের (২০২৪) ডিসেম্বর মাসের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ২০০ কোটি ৭০ লাখ ডলার। সেই তুলনায় এ বছর রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে। এছাড়া গত ২১ ডিসেম্বর কেবল এক দিনেই প্রবাসীরা ১৬ কোটি ৫০ লাখ ডলার পাঠিয়েছেন।

২০২৫-২৬ অর্থবছরের শুরু থেকেই রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। চলতি অর্থবছরের জুলাই থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত দেশে মোট ১ হাজার ৫৩৭ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ১৭ শতাংশ বেশি।

এর আগে গত নভেম্বর মাসে চলতি অর্থবছরের সর্বোচ্চ ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স দেশে আসে। এছাড়া গত অক্টোবর মাসে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ডলার এবং সেপ্টেম্বর মাসে ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার রেমিট্যান্স এসেছিল।

উল্লেখ্য, সদ্য সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসীরা দেশে মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন (৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ) ডলার পাঠিয়েছেন, যা বাংলাদেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স আহরণের নতুন রেকর্ড। ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে সরকারের উৎসাহ এবং ডলারের বিনিময় হার স্থিতিশীল থাকায় এই প্রবাহ বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জেএইচআর

Link copied!