ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেব্রুয়ারির ১৮ দিনেই ২ বিলিয়ন ছাড়াল রেমিট্যান্স

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ০৮:৫২ পিএম

ফেব্রুয়ারির ১৮ দিনেই ২ বিলিয়ন ছাড়াল রেমিট্যান্স

চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম ১৮ দিনেই দেশে ২০০ কোটি ডলার বা ২ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, এই সময়ে মোট ২১২ কোটি ৬০ লাখ ডলার রেমিট্যান্স দেশে এসেছে। প্রতি ডলার ১২২ টাকা হিসেবে দেশীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ২৬ হাজার কোটি টাকা।

কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বুধবার জানান, গত বছরের একই সময়ের তুলনায় এবার রেমিট্যান্স প্রবাহে বড় প্রবৃদ্ধি দেখা গেছে। গত বছরের এই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১৬৬ কোটি ৭০ লাখ ডলার। অর্থাৎ গত বছরের তুলনায় এবার রেমিট্যান্স আসার গতি অনেক বেশি।

হিসাব অনুযায়ী, ফেব্রুয়ারির প্রথম ১৬ দিনে দেশে ১৮০ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। এর মধ্যে শুধু ১৬ ফেব্রুয়ারি এক দিনেই এসেছিল ১৫ কোটি ২০ লাখ ডলার। পরবর্তী দুই দিনে আরও প্রায় ৩০ কোটি ডলার রেমিট্যান্স যোগ হয়েছে।

তিনি উল্লেখ করেন, প্রবাসীদের এই স্বতঃস্ফূর্ত রেমিট্যান্স প্রেরণ দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। গত বছরের ডিসেম্বরে দেশে ৩ দশমিক ২৩ বিলিয়ন ডলার পাঠিয়েছিলেন প্রবাসীরা, যা দেশের ইতিহাসে এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্সের রেকর্ড।

উল্লেখ্য, এর আগে ২০২৪-২৫ অর্থবছরের মার্চ মাসে দেশে ৩ দশমিক ২৯ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছিল। এখন পর্যন্ত এটিই দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহের রেকর্ড। বর্তমান ধারা অব্যাহত থাকলে ফেব্রুয়ারি মাস শেষে রেমিট্যান্সের নতুন মাইলফলক তৈরি হতে পারে বলে আশা করা হচ্ছে।

জেএইচআর

Link copied!